পল্লি

পল্লি, পল্লী [ palli, pallī ] বি. 1 বসতি, পাড়া (গোপপল্লি, ‘চলে দূর পল্লি পানে’: রবীন্দ্র; ছয়ের পল্লি); 2 গ্রাম, পাড়াগাঁ (পল্লিজীবন)।

[সং. √ পল্ল্+ ই, ঈ]।

পল্লি উন্নয়ন বি. পল্লির উন্নতিসাধন।

পল্লিগীতি, পল্লিসংগীত বি. গ্রামজীবনের আলেখ্যযুক্ত কিংবা গ্রামের মানুষের গান।̃

পল্লিগ্রাম বি. পাড়াগাঁ।

পল্লিবাসী (-সিন্) বিণ. গ্রামবাসী, গ্রামে বাস করে এমন।

স্ত্রী. পল্লিবাসিনী

পল্লিমঙ্গল বি. গ্রামের বা গ্রামবাসীর মঙ্গল বা উপকারসাধন।

পল্লিসংগীতপল্লিগীতি -র অনুরূপ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...