পঙ্ক

পঙ্ক [ paṅka ] বি. 1 কাদা, পাঁক (পঙ্কোদ্ধার); 2 (দেহে চন্দনাদির) প্রলেপ; 3 ঘরের মেঝে বা দেওয়ালে চুনের প্রলেপ দিয়ে কারুকার্য, পঙ্খ।

[সং. পঞ্চ্ + অ]।

পঙ্কজ বিণ. কর্দমজাত, কাদায় উত্পন্ন।

☐ বি. পদ্মফুল।

স্ত্রী. পঙ্কজা।

পঙ্কজিনী বি. (স্ত্রী.) 1 যেখানে পদ্ম জন্মে এমন পুকুর; 2 পদ্মের ঝাড়; পদ্মসমূহ।

পঙ্করুহ বি. পদ্ম। পঙ্কিল বিণ. কর্দমাক্ত, কাদাভরা।

পঙ্কিলতা বি. কাদায় ভরে থাকা; কর্দমাক্ততা; আবিলতা।

পঙ্কোদ্ধার বি. পাঁক তুলে ফেলে পুকুর সংস্কার করা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...