নিবেশ

নিবেশ [ nibēśa ] বি.
1 স্হাপন, বিন্যাস (মনোনিবেশ);
2 শিবির (সেনানিবেশ);
3 স্হান;
4 অবস্হান, বাসস্হান;
5 প্রবেশ;
6 উপবেশন;
7 মনোযোগ (অভিনিবেশ)।

[সং. নি + √ বিশ্ + অ]।

নিবেশক বিণ. নিবেশকারী; স্হাপক; গ্রন্হভুক্তকারী, recorder (স.প.)।

নিবেশন বি. স্হাপন; প্রবেশ; গৃহ; স্হান; গ্রন্হভুক্তকরণ, recording (স. প.)।

নিবেশিত বিণ. স্হাপিত, বিন্যস্ত; প্রবেশিত; সংক্রামিত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...