নিবর্ত

নিবর্ত [ nibarta ] বিণ. 1 নিবৃত্ত, ক্ষান্ত; 2 বিলম্বিত।

[সং. নি + √ বৃত্ + অ]।

নিবর্তক বিণ. নিবারক, নিবৃত্তিকারক (অপরাধ নিবর্তক আইন)।

নিবর্তন বি. 1 নিবৃত্তি, বিরতি, ক্ষান্তি; 2 নিবারণ; 3 প্রত্যাগমন। নিবর্তিত বিণ. নিবৃত্ত হয়েছে বা নিবৃত্ত করা হয়েছে এমন; নিবারিত; প্রত্যাবর্তন করেছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...