নিজ

নিজ [ nija ] বিণ. স্বীয়, স্বকীয়, আপন (নিজ মত, নিজ কার্য)।

☐ সর্ব. আপনি, স্বয়ং (নিজের মন, নিজে দেখেছি)।

[সং. নি + √ জন্ + অ]।

নিজকীয়তা বি. স্বকীয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্য।

নিজত্ব বি. ব্যক্তিগত স্বাতন্ত্র্য (নিজত্বের বোধ, নিজত্বের বিকাশ)।

নিজমূর্তি বি. আসল স্বরূপ (এতক্ষণে সে নিজ মূর্তি ধরেছে)।

নিজস্ব বিণ. যাতে কেবল নিজের অধিকার আছে এমন, স্বকীয় (নিজস্ব সম্পত্তি)।

☐ বি. স্বকীয় ধন বা সম্পত্তি।

নিজে ক্রি-বিণ. স্বয়ং, আপনি (সে নিজে করেছে)।

নিজে নিজে ক্রি-বিণ. 1 আপনি, কারও সাহায্য ছাড়াই (নিজে নিজে করেছে); 2 একাই, অন্যের সঙ্গ ছাড়া (নিজে নিজে এলে)।

নিজের পায়ে কুড়ুল মারা (বোকার মতো) নিজেই নিজের সর্বনাশ ডেকে আনা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...