নিঃ

নিঃ [ niḥ ] (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ।

[সং.]।

নিঃক্ষেত্র, নিঃক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)।

নিঃশক্তি বিণ. শক্তিহীন।

নিঃশঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক।

নিঃশত্রু বিণ. শত্রুহীন।

নিঃশব্দ বিণ. শব্দহীন, নীরব।

নিঃশরণ বিণ. আশ্রয়হীন, অসহায়।

নিঃশর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional,

নিঃশেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ (‘পেয়েছ নিঃশেষ অধিকার’: রবীন্দ্র)।

নিঃশোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)।

নিঃশোক বিণ. শোকহীন, শোক নেই যার।

নিঃশ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ।

নিঃশ্বাস বি. 1শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)।

নিঃশ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন।

নিঃশ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান।

নিঃসংকোচ বিণ. কুণ্ঠাহীন।

☐ বি. কুণ্ঠাহীনতা।

নিঃসংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন।

নিঃসংশয়, নিঃসন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত।

বি. নিঃসংশয়তা

নিঃসঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত।

বি. নিঃসঙ্গতা

নিঃসত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন।

নিঃসন্তান বিণ. সন্তানহীন।

নিঃসন্দিগ্ধবিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত।

নিঃসন্দেহ – নিঃসংশয় দ্র।

নিঃসম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন।

নিঃসম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়।

নিঃসরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ।

নিঃসহায় বিণ. অসহায়, অনাথ।

নিঃসাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ।

নিঃসারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন।

নিঃসারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন।

নিঃসারিত বিণ. বার করা হয়েছে এমন।

নিঃসীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)।

নিঃসৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)।

নিঃস্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত।

বি. নিঃস্পৃহতা

নিঃস্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র।

নিঃস্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন।

নিঃস্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব।

নিঃস্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন।

নিঃস্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত।

নিঃস্রব, নিঃস্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ।

নিঃস্রোত বিণ. স্রোতহীন।

নিঃস্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...