নাতি

নাতি1 [ nāti1 ] বি. 1 পৌত্র, পুত্রের পুত্র; 2 দৌহিত্র, কন্যার পুত্র; 3 পুত্রস্হানীয়ের বা কন্যাস্হানীয়ার পুত্র।

[সং. নপ্তৃ]।

নাতিজামাই, নাত-জামাই বি. নাতনির স্বামী।

নাতিনি, নাতনি বি. (স্ত্রী.) পৌত্রী, দৌহিত্রী, পুত্রের বা পুত্রস্হানীয়ের কন্যা; কন্যার বা কন্যাস্হানীয়ার কন্যা।

নাতিবউ, নাতবউ বি. নাতির স্ত্রী।

নাতি2 [ nāti2 ] বিণ-বিণ. অনতি, অনধিক, বেশি নয় এমন (নাতিশীতোষ্ণ, নাতিদীর্ঘ, নাতিস্হূল)।

[সং. ন + অতি]।

নাতিদীর্ঘ বিণ. খুব দীর্ঘ নয় এমন (নাতিদীর্ঘ বক্তৃতা)।

নাতিদূর বি. বিণ. বেশি দূর নয় এমন (‘নাতিদূরে তর হাসি উন্মথে নীরবতা’: সু. দ)।

নাতিশীতোষ্ণ বিণ. বেশি ঠাণ্ডাও নয়, বেশি গরমও নয় এমন, ঠাণ্ডা-গরম কোনোটিই বেশি নয় এমন।

নাতিশীতোষ্ণমণ্ডল বি. উত্তর বা দক্ষিণ হিমমণ্ডল ও গ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল, যেখানে শীত বা গরম কোনোটিই প্রবল নয়, temperate zone.

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...