নাই

নাই1 [ nāi1 ] অব্য. 1 ক্রিয়ার অসমাপ্তি বা অভাবসূচক (যার নাই, ঘরে ফেরে নাই); 2 প্রশ্নসূচক (এখনও আসে নাই?)।

[তু. বাং. নাহি < সং. নাস্তি]।

নাই2 [ nāi2 ] বি. আশকারা, লাই, প্রশ্রয় (কুকুরকে নাই দিলে মাথায় ওঠে)।

[নাই < নেই < নেহ < সং. স্নেহ]।

নাই3 [ nāi3 ] বি. 1 নাভি (নাইয়ের চারিদিকে ব্যথা); 2 চক্র ইত্যাদির কেন্দ্রস্হল; 3 কীলক; 4 কামারের নেহাই।

[সং. নাভি]।

নাই4 [ nāi4 ] বি. নাপিত।

[সং. নাপিত]।

নাই5 [ nāi5 ] ক্রি. স্নান করি।

[বাং. √ নাহ ধাতুর উত্তম পুরুষের রূপ]।

নাই6 [ nāi6 ] ক্রি. 1 অভাবার্থক নেই অর্থে বর্তমান কালে (আমার টাকা নাই, সে এখানে নাই, ‘নাই নাই ভয়’: রবীন্দ্র); 2 অনুচিত (অমন কথা বলিতে নাই)।

☐ বিণ. 1 অবিদ্যমান (নাই মামার চেয়ে কানা মামা ভালো) 2 অভাবে পীড়িত (নাইঘরে খাঁই)।

[সং. নাস্তি > প্রাকৃ. নাত্থি > হি. নাহি]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...