নড়া

নড়া1 [ naḍ়ā1 ] (অবজ্ঞার্থে) হাত, বাহু (একটু নড়া নেড়ে কাজ করো)।

[দেশি-তু. নল (অর্থাত্ চোঙের সদৃশ বলে) + আ > নড়া]।

নড়া2 [ naḍ়ā2 ] ক্রি. 1 আন্দোলিত বিচলিত বা কম্পিত হওয়া (‘জল পড়ে পাতা নড়ে’); 2 এক স্হান থেকে অন্য স্হানে যাওয়া, স্হানান্তরে যাওয়া (সে এখান থেকে নড়তে চায় না); 3 সরে যাওয়া, চলা (নড়ার ক্ষমতা নেই); 4 শিথিল বা আলগা হওয়া (দাঁত নড়ছে); 5 অন্যথা হওয়া (আমার কথা নড়বে না)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

[সং. √ নড়্ + বাং. আ]।

নড়াচড়া ক্রি. ইতস্তত বিচরণ করা; সক্রিয় হওয়া (সে একটু নড়েচড়ে বসল)।

নড়ানো ক্রি. আন্দোলিত করা, নড়া; স্হানচ্যুত করা; সরানো (আলমারিটাকে এখান থেকে নড়িয়ো না); অন্যথা করানো (তাঁর প্রতিজ্ঞা নড়ানো যাবে না)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post