নগর

নগর [ nagara ] বি. বড় শহর।

[সং. নগ + র]।

বিণ. নাগরিক।

বি. (স্ত্রী.) নগরী।

নগরকীর্তন, নগরসংকীর্তন বি. নগরের পথে পথে দল বেঁধে ঘুরে ঈশ্বরের নামগান।

নগরচত্ত্বর বি. শহরের মধ্যবর্তী কেনাবেচার স্হান বা বাজার।

নগরদ্বার বি. শহরের প্রধান প্রবেশপথ।

নগরপাল বি.
1 কোটাল, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ববিশিষ্ট পদস্হ কর্মচারী;
2 পুলিশ কমিশনার;
3 পুলিশ সুপারিনটেণ্ডেণ্ট।

নগরস্হ বিণ. নগরে অবস্হিত; নগরে বাসকারী। নগরাধ্যক্ষ বি. নগরের ভারপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী।

নগরিয়া — নগুরে -র বিরল রূপ।

নগরীয় বিণ. নগরসম্বন্ধীয়; শহুরে।

নগরোপান্ত বি. শহরের উপকণ্ঠ বা সন্নিহিত স্হান।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...