ধ্রুব

ধ্রুব [ dhruba ] বি.
১. উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ যা দেখে নাবিকেরা দিক নির্ণয় করে;
২. (পুরাণোক্ত) রাজা উত্তানপাদের হরিভক্ত পুত্র।

☐ বিণ. ১. স্হির (ধ্রুব লক্ষ্য); ২. নিশ্চিত, বদ্ধমূল (ধ্রুব বিশ্বাস); ৩. খাঁটি, যথার্থ (ধ্রুবসত্য)।

☐ ক্রি-বিণ. নিশ্চয়ই (সে ধ্রুব একাজ করবে)।

[সং. √ ধ্রু + অ]।

ধ্রুবক বি. গানের ধুয়া।

ধ্রুবকা বি. গানের ধুয়া।

ধ্রুবগণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদা ও রোহিণী-এই চারটি নক্ষত্র।

ধ্রুবতা বি. নিশ্চয়তা; স্হিরতা।

ধ্রুবতারা, ধ্রুবনক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star.
ধ্রুবপদ বি. ১. ধ্রুপদ; ২. স্হিরপদ (‘যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি’: রবীন্দ্র); ৩. ধুয়া।

ধ্রুবরেখা বি. বিষুবরেখা।

ধ্রুবলোক বি. নিত্যধাম, স্বর্গলোক।

ধ্রুবা বি. গানের ধুয়া।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post