দীক্ষা

দীক্ষা [ dīkṣā ] বি. 1 ইষ্টমন্ত্রদান, মন্ত্রগ্রহণ, গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্র বা উপদেশ (কোন গুরুর কাছে দীক্ষা নিয়েছ?); 2 কোনো উচ্চ আদর্শে বা সংকল্পসাধনে আত্মোত্সর্গ (দেশসেবার মন্ত্রে দীক্ষা); 3 উপদেশ, শিক্ষা (‘অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু’: রবীন্দ্র); 4 নিয়ম, সংস্কার বা ব্রতপালন।

[সং. √ দীক্ষ্ + অ + আ]।

দীক্ষাগুরু বি. যিনি দীক্ষা দেন।

দীক্ষিত বিণ. দীক্ষা লাভ করেছে এমন (ত্যাগের মন্ত্রে দীক্ষিত)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...