দিবা

দিবা [ dibā ] বি. দিনমান, দিনের বেলা (দিবালোকে, কিবা রাত কিবা দিবা)।

☐ ক্রি-বিণ. দিনমানে, দিনের বেলায় (দিবা দ্বিপহরে ঘুমানো)।

[সং. √ দিব্ + আ]।

দিবাকর, দিবাবসু বি. সূর্য।

দিবানিদ্রা বি. দিনের বেলায় ঘুম।

দিবানিশি, দিবারাত্র, দিবারাত্রি ক্রি-বিণ. দিনরাত, সারা দিনরাত; সর্বক্ষণ।

দিবান্ধবিণ. দিনের বেলা দেখতে পায় না এমন।

☐ বি. প্যাঁচা।

দিবাবসান বি. দিনের শেষ, সন্ধ্যা।

দিবাবিহার বি. দিনের বেলায় বা দুপুরের খেলা বা বিশ্রাম।

দিবাভাগ বি. দিনের বেলা।

দিবাভীত বি. প্যাঁচা।

দিবাবসু দ্র দিবাকর

দিবারাত্র দিবানিশি -র অনুরূপ।

দিবালোক বি. 1 দিনের আলো; 2 দিনমান, দিবাভাগ।

দিবাস্বপ্ন বি. 1 দিবানিদ্রায় দেখা স্বপ্ন; 2 অলীক কল্পনা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...