ডান

ডাইন, (চলিত) ডান [ ḍāina, ḍāna ] বিণ. বি. দক্ষিণ, বামেতর (ডাইনে যাবে, ডান হাত)।

[সং. দক্ষিণ > প্রা. দাহিণ]।

ডান দিক — ডান হাতের দিক।

ডান হাত বি. ১. দক্ষিণ হস্ত; ২. (আল.) প্রধান সহায় বা সহচর (ওই চাকরটিই তাঁর ডান হাত)।

ডান হাত বাঁ হাত করা ক্রি. লেনদেন করা; হাতফেরতা করা।

ডান হাতের কাজ, ডান হাতের ব্যাপার বি. ভোজন, আহার।

ডাইনে আনতে বাঁয়ে কুলায় না — আয়ের চেয়ে ব্যয় বেশি হয়।

ডাইন, ডাইনি, ডান [ ḍāina, ḍāini, ḍāna২. ] বি. ডাকিনী, কুহকিনী, মায়াবিনী; জাদুকরী।

[সং. ডাকিনী]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post