ছোড়

ছোড় [ chōḍ ] বি. ছাড়াছাড়ি, পরিত্যাগ (নাছোড়)।

☐ বিণ. পৃথক, বিচ্ছিন্ন (ছোড় হয়ে গেছে)।

[বাং. √ ছোড়্‌ (সং. √ ছুর্) + অ]।

ছোড়ই (ব্রজ.) ত্যাগ করে, ছাড়ে।

ছোড়ন বি. পরিত্যাগ, বর্জন (আর ছোড়ন নেই)।

ছোড়ব ক্রি. (ব্রজ.) ছাড়বে (‘অবহি ছোড়ব মোহি’: বিদ্যা.)।

ছোড়বি ক্রি. (ব্রজ.) ছাড়বি (‘দয়া জনু ছোড়বি মোয়’: বিদ্যা.)।

ছোড়ভঙ্গ বিণ. বিশৃঙ্খল, দল থেকে ছাড়াছাড়ি হয়েছে এমন, দলছুট; বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত।

[সং. ছত্রভঙ্গ > ছড়ভঙ্গ]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post