ছোঁয়া

ছোঁয়া, ছুঁয়া [ chōm̐ẏā, chum̐ẏā ] ক্রি. স্পর্শ করা (ময়লা ছোঁয়া)।

☐ বি. স্পর্শ (ছোঁয়া লেগেছে)।

☐ বিণ.
১. স্পৃষ্ট, ছোঁয়া লেগেছে এমন (পাপে ছোঁয়া মন);
২. ছুঁয়েছে বা ঠেকেছে এমন, স্পর্শী (আকাশছোঁয়া)।

[সং. √ ছুপ + বাং. আ]।

ছোঁয়াচে বিণ. স্পর্শ করলেই বা ছুঁলেই সংক্রামিত হয় এমন (ছোঁয়াচে রোগ)।

ছোঁয়াছুঁয়ি বি. পরস্পর স্পর্শ; স্পর্শদোশ; ছুঁতমার্গ।

ছোঁয়ানো ক্রি. স্পর্শ করানো, ঠেকানো (মাথা ছোঁয়ানো, একটা টাকাও ছোঁয়াল না)।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছোঁয়ালেপা বি. অস্পৃশ্য বস্তু বা ব্যক্তির সঙ্গে সংস্পর্শদোষ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...