ছেদ

ছেদ [ chēda ] বি.
১. ছেদন, বিচ্ছিন্ন করা (শিরশ্ছেদ);
২. বিরাম (বৃষ্টির ছেদ নেই);
৩. ভাগ, খণ্ড, অধ্যায়, পরিচ্ছেদ (পঞ্চম ছেদ);
৪. দাঁড়ি কমা ইত্যাদি যদি বা বিরামচিহ্ন (ছেদ চিহ্ন)।
[সং. √ ছিদ্ + অ]।

ছেদক বিণ. ছেদনকারী।

ছেদন বি. ১. কর্তন; ২. নাশন (বন্ধন ছেদন)।

ছেদবি. ছেদনের অস্ত্র।

ছেদনীয়, ছেদ্য বিণ. ছেদনযোগ্য (আচ্ছেদ্য সম্পর্ক)।

ছেদিত বিণ. ছেদন বা কর্তন করা হয়েছে এমন; খণ্ডিত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post