ছিনা

ছিনা [ chinā ] (কথ্য) ছিনে বিণ. শীর্ণ (ছিনা গড়ন)।

[সং. ক্ষীণ]।

ছিনাজোঁক বি.
১. সরু জোঁকবিশেষ যা ধরলে সহজে ছাড়ে না;
২. (আল.) নাছোড়বান্দা লোক।

ছিনা [ chinā ] বি.
১. বুক, বক্ষঃস্হল;
২. বুকের পাটা বা বিস্তার, ছাতি।

[ফা. সীনা]।

ছিনা, ছিনানো [ chinā, chinānō ] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)।

[বাং. √ ছিনা-তু. হি. ছীন্]।

ছিনতাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...