ছিট

ছিট [ chiṭa ] বি.
১. ফোঁটা, বিন্দু, ছিটা (কালির ছিট, জলের ছিট);
২. ছাপযুক্ত রঙিন কাপড় (ছিটের কাপড়, বিলিতি ছিট);
৩. অস্পষ্ট লক্ষণ, আভাস (পাগলামির ছিট দেখা দিয়েছে);
৪. ঈষত্ পাগলামি (মাথায় ছিট আছে)।

[হি. ছিট]।

ছিট [ chiṭa ] বি. খণ্ড, টুকরা।

☐ বিণ. বিচ্ছিন্ন (ছিট জমি, ছিটমহল)।

[তু. ছিট]।

ছিট জমি বি. ভিন্ন মৌজার জমি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...