ছাপা

ছাপা [ chāpā ] ক্রি. মুদ্রিত করা।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

[বাং. √ ছাপা]।

ছাপাই বি.
১. মুদ্রণ;
২. মুদ্রণের খরচ।

☐ বিণ. মুদ্রণসম্বন্ধীয়।

ছাপাখানা বি. যেখানে বইপত্র ইত্যাদি ছাপা হয়।

ছাপানো ক্রি. মুদ্রিত করা বা করানো।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছাপা [ chāpā ] ক্রি. বি. ঢাকা পড়া বা ঢাকা থাকা, চাপা থাকা (এসব কথা ছাপা থাকে না)।

☐ বিণ. গুপ্ত, ঢাকা রয়েছে এমন।

[বাং. √ ছাপা; তু. হি. ছিপা]।

ছাপাছাপি বি. গোপনীয়তা; পরস্পর থেকে গোপন; ঢাকাঢাকি।

ছাপানো ক্রি. লুকানো, লুকিয়ে রাখা, গোপন করা।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

ছাপায়ল, ছাপল ক্রি. (ব্রজ.) লুকিয়ে রাখল।

ছাপা [ chāpā ] ক্রি. উপচে ওঠা বা পড়া; কূল বা সীমা অতিক্রম করা (নদী বা নদীর তীর ছাপিয়ে উঠেছে)।

[তু. উপচা (< সং. উপচয়)]।

ছাপাছাপি বি. কূল বা সীমা অতিক্রম; প্লাবিত অবস্হা।

☐ বিণ. কূল বা সীমা অতিক্রম করা হয়েছে এমন; প্লাবিত; উপছে ওঠার মতো অবস্হাপ্রাপ্ত (পুকুরে জল ছাপাছাপি হয়েছে)।

ছাপানো ক্রি. উপচে ওঠা বা পড়া; প্লাবিত করা।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post