ছক

ছক [ chaka ] বি.
১. দাবা পাশা ইত্যাদি খেলার ঘর;
২. নকশা, কোনোকিছুর পরিকল্পিত আদল।

[দেশি]।

ছক কাটা ক্রি. বি.
১. রেখা দ্বারা চারকোনা ঘরে বিভক্ত করা;
২. (আল.) কোনোকিছু করার আগে স্পষ্ট পরিকল্পনা করে নেওয়া।

ছক-কাটা বিণ. চৌকো ঘর কাটা হয়েছে এমন; চৌকো খোপযুক্ত (ছক-কাটা কাগজ)।

ছক-বাঁধা বিণ. পূর্বপরিকল্পনার মধ্যে আবদ্ধ, অপরিবর্তনীয়।

ছকা ক্রি. ছক বা নকশা অঙ্কন করা; পরিকল্পনার বা কাজের মুসাবিদা বা খসড়া করা (আগে প্ল্যানটা ঠিকমতো ছকে নাও)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post