গৌরী

গৌরী [ gaurī ] বি. ১. গৌরবর্ণা নারী; ২. দুর্গা; ৩. অবিবাহিতা অষ্টমবর্ষীয়া বালিকা।

☐ বিণ. গৌরবর্ণা।

[সং. গৌর + ঈ]।

গৌরীদান বি. ১. অষ্টমবর্ষীয়া কন্যাকে বিবাহে সম্প্রদান; ২. (আল.) অপ্রাপ্তবয়স্কাকে অর্থাত্ নিতান্তই বালিকাকে বিবাহে সম্প্রদান।

গৌরীপট্ট বি. শিবলিঙ্গের নিম্নস্হ পীঠ, পেনেট।

গৌরীশংকর, গৌরীশঙ্কর বি. ১. দুর্গা ও শিব ; ২. হিমালয়ের চূড়াবিশেষ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...