গুলা

গুলা, গুলি, গুলো [ gulā, guli, gulō ] বহুত্ববোধক প্রত্যয়বিশেষ (বইগুলি, ছেলেগুলো)। [সং. কুল]।

গুলা, গোলা [ gulā, gōlā ] ক্রি. ১. তরল বস্তুতে অতরল বস্তু মিশিয়ে সম্পূর্ণভাবে একাকার করে দেওয়া (জলে রং গোলা, জলে চিনি গুলে দেওয়া); ২. গোলমাল করে ফেলা (সে সবকিছু গুলিয়ে ফেলেছে); ৩. বিশৃঙ্খল হওয়া (হিসাব গুলিয়ে যাচ্ছে) ; ৪. ঘুলিয়ে তোলা, আলোড়িত করা; ৫. ঘুলিয়ে ওঠা, আলোড়িত হওয়া (পেট গুলানো)।

[দেশি]।

গুলানো ক্রি. বি. অন্যের দ্বারা তরল বস্তুতে অতরল বস্তু সম্পূর্ণভাবে মেশানো; গোলমাল করে ফেলা; বিশৃঙ্খল করা; বিশৃঙ্খল হওয়া; আলোড়িত করা; আলোড়িত হওয়া বা ঘুলিয়ে ওঠা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post