গাঁজা

গাঁজা [ gān̐jā ] বি. গঞ্জিকা, সিদ্ধি গাছের জটা থেকে প্রস্তুত মাদকবিশেষ ; ২. (আল.) অবাস্তব বা অলীক কথা।

[সং. গঞ্জা (=সুরাগৃহ) > হি. গাঞ্জা]।

গাঁজা খাওয়া ক্রি. বি. ১. গাঁজার ধোঁয়া পান করা; ২. (আল.) অলীক ও বানানো কথা বলা (গাঁজা খেয়ে কথা বলছ নাকি?)।

গাঁজাখোর বিণ. বি. গাঁজা খেতে অভ্যস্ত (ব্যক্তি), গেঁজেল।

গাঁজাখুরি বিণ. গাঁজাখোরের স্বপ্ন দেখার মতো আজগুবি; বিশ্বাস করা যায় না এমন।

গাঁজানো ক্রি. বাজে কথায় মত্ত হয়ে সময় নষ্ট করা।

☐ বি. উক্ত অর্থে।

গাঁজা [ gān̐jā ] ক্রি. ফেনাযুক্ত হওয়া; মেতে ওঠা; সঞ্চিত হওয়া।

☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে।

[বাং. √গাঁজ + আ]।

গাঁজানো ক্রি. গাঁজাযুক্ত করা, পচানো; মাতানো।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

গাঁজাকাটা বি. যে ব্যক্তি পরের ট্যাঁক কেটে টাকাকড়ি চুরি করে, পকেটমার।

গাঁজাগচ্চা বি. গাঁটের পয়সা অযথা খরচ।

গাঁজাছড়া বি. হিন্দুদের বিবাহকালে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রন্হিবন্ধন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...