গরিব

গরিব [ gariba ] বিণ. দরিদ্র।

[আ. গরীব্]।

গরিবখানা বি. দীনের কুটির; (সৌজন্য ও বিনয় প্রকাশার্থে) আমার গৃহ।

[আ. গরীব্ + ফা. খানা৩.]।

গরিবগুরবো বি. দরিদ্র লোকজন; বিত্তহীন সম্প্রদায় (গরিবগুরবোদের কথাও একটু ভাবা উচিত ছিল)।

গরিবানা, গরিবিয়ানা বি. গরিবের ভাব; গরিবের মতো চালচলন।

☐ বিণ. দরিদ্রোচিত।

গরিবি বি. ১. দারিদ্র; ২. দুঃখদৈন্য।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...