কোমল

কোমল [ kōmala ] বিণ.
১. নরম (কোমল স্পর্শ, কোমল শয্যা);
২. মৃদু; ললিত (কোমল কলরব, কোমল কণ্ঠ);
৩. সুকুমার, মধুর (কোমল স্বর, কোমল হৃদয়);
৪. (সংগীতে) শুদ্ধ স্বরের চেয়ে নিচু পরদা (কোমল ধা, কোমল নি)।

[সং. √ কম্ + অল]।

বি. কোমলতা, কোমলত্ব

বিণ. স্ত্রী. কোমলা

কোমলাঙ্গ–বিণ. কোমল বা নরম দেহবিশিষ্ট।

কোমলায়ন–বি. প্রথমে তাপপ্রয়োগের দ্বারা উত্তপ্ত করে পরে ধীরে ধীরে ঠাণ্ডা করে কঠিন বা শক্ত করার প্রণালী annealing (বি.প.)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post