কেয়া

কেয়া  [ kēẏā ] বি. ফুলবিশেষ, কেতকী (কেয়ার ঝাড়)।

[সং. কেতক]।

কেয়াকাঁদি–বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে।

কেয়া  [ kēẏā ] অব্য. কী চমত্কার (কেয়া বাত! কেয়া মজা!)।

[হি. ক্যা]।

কেয়া বাত, (বর্জি.) কেয়া বাত্–অব্য. কী চমত্কার কথা; কী ব্যাপার; বাহবা; শাবাশ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...