কূল

কূল [ kūla ] বি.
১. তীর, তট, কিনারা (সমুদ্রকূল, নদীর একূল ভাঙে ওকূল গড়ে);
২. (আল.) আশ্রয় (অকূলে কূল পাওয়া);
৩. অবধি, শেষ (দুঃখের কূল নেই)।

[সং. √ কূল্ + অ]।

কূলকিনারা–বি. দিশা, মুক্তির উপায়; নিষ্কৃতি (এই ঘোর বিপদে কূল-কিনারা দেখছি না)।

কূলবর্তী (-র্তিন্)–বিণ. তীরে রয়েছে এমন।

একূল ওকূল দুকূল যাওয়া–ক্রি. বি. সব আশ্রয় হারানো।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...