কুড়া

কুড়া, কুড়মুড় [  kuḍā, kuḍ-muḍ ] যথাক্রমে কুড় ও কুড়কুড়-এর রূপভেদ।

কুড়া [ kuḍā ] ক্রি.
১. ছড়ানো জিনিস একত্র বা জড়ো করা;
২. পতিত বা পরিত্যক্ত জিনিস তুলে নেওয়া (কুড়িয়ে নেওয়া, কুড়িয়ে পাওয়া);
৩. ঝাঁটি দেওয়া (ঘর কুড়ানো, উঠান কুড়ানো);
৪. ফেলে দেবার জন্য তুলে নেওয়া (এঁটো কুড়ানো)।

[সং. √ কুল্ (ল্=ড়্) + বাং. আ]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...