কুরা

কুরা, কোরা [ kurā, kōrā ] ক্রি.
১. (নারকেল ইত্যাদি) কুরুনি দিয়ে চাঁচা বা আঁচড়ানো (নারকেল কোরাচ্ছে);
২. নখ, দাঁত প্রভৃতি দিয়ে একটু একটু করে খোঁড়া।

[দেশি]।

কুরানো, কোরানো–ক্রি. বি. বিণ. উক্ত সব অর্থে।

কুরানি, কুরনি, কুরুনি, কোরানি–বি. নারকেলজাতীয় জিনিস কোরাবার জন্য দাঁতাল যন্ত্রবিশেষ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...