কুট

কুট [ kuṭa ] বি.
১. দুর্গ, গড়;
২. পর্বত;
৩. পর্বতশৃঙ্গ;
৪. গাছ।

[সং. √ কুট্ + অ]।

কুটজ–বি.
১. গিরিমল্লিকা ফুলের গাছ, কুড়চি;
২. দ্রোণাচার্য;
৩. অগস্ত্য।

কুট [ kuṭa ] অব্য. বি. ক্ষুদ্র কামড়ের শব্দ।

[ধ্বন্যা.]।

কুটকুট–অব্য. বি. চুলকানির ভাব বোধ (মুখ কুটকুট করছে)।

কুটকুটানি, (কথ্য) কুটকুটুনি–বি. চুলকানোর ইচ্ছা বা প্রবণতা; চুলকানির ভাব।

কুটকুটে–বিণ. কুটকুট করে বা চুলকায় এমন, চুলকানির প্রবৃত্তি জন্মায় এমন (কুটকুটে কচু)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post