কুচ

কুচ [ kuca ] বি. স্ত্রীলোকের স্তন। [সং.√ কুচ্ + অ]।

কুচতট বি. স্তন।

কুচ [ kuca ] বি. সৈন্যদের যুদ্ধযাত্রা বা দলবদ্ধভাবে একস্হান থেকে

অন্যস্হানে যাওয়া। [ফা. কূচ্-তু. তুর. কুচ্]।

কুচকাওয়াজ–বি. সৈন্যদের সমবেত ব্যায়াম ও রণশিক্ষা, military parade.

[ফা. কূচ্ + আ. কাওয়াঈদ্]।

কুচ, কুচ্ [ kuca, kuc ] অব্য. তীক্ষ্ণ অস্ত্রের এক কোপে নরম

জিনিস কেটে ফেলার বা নরম জিনিসের মধ্যে তীক্ষ্ণ কিছু বিঁধে বা ফুটিয়ে দেবার শব্দ।

কুচকুচ–অব্য. ক্রমাগত কুচ করে কাটার শব্দ। কুচ করে ক্রি-বিণ. ‘কুচ’ এই

শব্দসহযোগে।
কুচকুচ [ kuca-kuca ] অব্য. উজ্জ্বল কালো রঙের ভাবপ্রকাশক

(চুলগুলো কালো কুচকুচ করছে)।

[বাং. চক্চক্ (ধ্বনিবিপর্যয়ের ফলে)]।

কুচকুচে–বিণ. কুচকুচ করছে এমন, চকচকে ও গাঢ় (কুচকুচে কালে চুল)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...