কিছু

কিছু [ kichu ] বিণ. কয়েক, অল্প, সামান্য, কিয়ত্ (কিছু ভাত, কিছু দিন, কিছু কথা)।

☐ বিণ-বিণ. অপেক্ষাকৃত (আজ রোগীর অবস্হা কিছু ভালো)।

☐ সর্ব. বি. কোনো বস্তু বা বিষয় (‘আরো কিছু আছে বাকি’: রবীন্দ্র; আমি কিছুর মধ্যেই থাকি না)।

[সং. কিঞ্চিত্]।

কিছু কিছু–বিণ. অল্পস্বল্প (কিছু কিছু লোক)।

☐ বি. সর্ব. অংশ (আমি এর কিছু কিছু জানি)।

☐ ক্রি-বিণ. অল্পপরিমাণে (বইটি কিছু কিছু পড়েছি)।

কিছুতে–ক্রি-বিণ. কোনো উপায়ে, কোনোমতে (তাকে কিছুতেই বোঝানো গেল না)।

☐ সর্ব. বি. কোনো বিষয়ে বা বস্তুতে (‘মন নাহি মোর কিছুতেই’: রবীন্দ্র)।

কিচ্ছু–বি. বিণ. সর্ব. ক্রি-বিণ. কিছু-র ঝোঁক বা প্রবলতাজ্ঞাপক রূপ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...