কাশ

কাশ [ kāśa ] বি. লম্বা তৃণবিশেষ, কেশে; কেশে ফুল, শরত্কালের সাদা ফুলবিশেষ (‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ’: রবীন্দ্র)।

[সং. √ কাশ্ + অ]।

কাশ [ kāśa ] বি. ব্যাধিবিশেষ, কাশিরোগ।

[সং. √ কাশ্ + অ]।

কাশা–ক্রি. খকখক শব্দ করে গলা থেকে শ্লেষ্মা তুলে ফেলার চেষ্টা করা (‘বুড়ো মরে কেশে’)।

☐ বি. উক্ত অর্থে।

কাশি [ kāśi ] বি.
১. কাশার শব্দ;
২. গয়ার, শ্লেষ্মা (কাশি উঠছে না);
৩. কাশরোগ (কাশিতে ভুগছে)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...