কালি

কালি [ kāli ] বি.
১. সংকলন; একত্রীকরণ;
২. ক্ষেত্রের বা ঘন পদার্থের পরিমাপবিশেষ; ঘনফল; বর্গফল (কাঠাকালি, বিঘাকালি)।

[সং. √ কল্]।

কালি করা, কালি কষা–ক্রি. বি. ক্ষেত্রফল বার করা।

কালি [ kāli ] বি.
১. লেখার বা ছাপার রঞ্জিত তরলবিশেষ, মসি (লেখার কালি, লাল কালি);
২. অন্ধকার, মালিন্য (মনের কালি সহজে দূর হয় না);
৩. কলঙ্ক (কুলে কালি দেওয়া);
৪. ভুসো (প্রদীপের কালি, তেলকালি মাথা)।

[সং. কালী]।

কালিঝুলি–বি. মসি ও ঝুল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...