কাপ্তান

কাপ্তান, কাপ্তেন [ kāptāna, kāptēna ] বি.
১. জাহাজের অধ্যক্ষ;
২. সেনাপতি;
৩. খোলায়াড়দের প্রধান বা দলপতি;
৪. (অশি.) হীন আমোদপ্রমোদরত ও ইয়ারদের পৃষ্ঠপোষক ধনী ব্যক্তি।

[ইং. captain]।

কাপ্তান, কাফতান [ kāptāna, kāphatāna ] বি. মেয়েদের লম্বা ঝুলের ঢোলা ফ্রকজাতীয় জামাবিশেষ।

[তুর. কাফ্তান্]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...