কাছে

কাছে–ক্রি-বিণ. অব্য.
১. নিকটে, সমীপে (ঘরের কাছে);
২. নাগালে (হাতের কাছে);
৩. পাশে (‘সে যে কাছে এসে বসেছিল’: রবীন্দ্র);
৪. তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন);
৫. বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই);
৬. সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)।

কাছে কাছে–ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post