কাক

কাক–কর্ক-এর প্রাদে. রূপ।

কাক [ kāka ] বি.
১. বায়স, কর্ভুম (corvus) গোষ্ঠীভুক্ত বড় কালো পাখিবিশেষ;
২. এক কড়ার চার ভাগের এক ভাগ।

[সং. √ কৈ (শব্দ করা) + ক]।

স্ত্রী. কাকী

কাকচক্ষু–বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ।

কাকজ্যোত্স্না–বি. অস্বচ্ছ, অল্প জ্যোত্স্না।

কাকতন্দ্রা, কাকনিদ্রা–বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা।

কাকতালীয়–বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)।

কাকপক্ষ–বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি।

কাকপদ–বি.
১. উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (‘ ‘);
২. লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *);
৩. ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক চিহ্নবিশেষ (>), caret.

কাকপুচ্ছ–বি. কাকের মতো পুচ্ছবিশিষ্ট পাখি অর্থাত্ কোকিল।

কাকফল–বি. নিমফল; নিমগাছ।

কাকবন্ধ্যা–যে নারী একবার মাত্র গর্ভধারণ করেছে।

কাকভূশণ্ডি–বি. ভূশণ্ডি দ্রঃ।

কাকশীর্ষ–বি. বকফুলের গাছ।

কাক-কোকিলের সমান দর–(প্র.) ভালো-মন্দ, উত্তম-অধম প্রভৃতির মধ্যে তারতম্য না থাকা।

কাকস্নান–বি. কাকের স্নানের মতো অপরিচ্ছন্ন ও তাড়াহুড়ো করে কোনোরকমে সম্পন্ন স্নান।

কাকের ছা বকের ছা–অত্যন্ত কুত্সিত হস্তাক্ষর।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...