কলি

কলি [ kali ] বি.
১. পুরাণোক্ত চতুর্থ বা শেষ যুগ (কলিকাল, কলিযুগ);
২. কলিদেব, দ্বাপরের পরবর্তী যুগের অধিদেবতা।

[সং. √ কল্ + ই]।

(সবে) কলির সন্ধ্যা (সন্ধে)–কলির সূচনামাত্র, অর্থাত্ বিপদের সূচনামাত্র, ভয়াবহ ভবিষ্যত্ পরিণামের উপক্রমমাত্র।

কলি [ kali ] বি.
১. কলিকা, কুঁড়ি;
২. কেশবিন্যাসের ভঙ্গিবিশেষ;
৩. বৈষ্ণবদের তিলক কাটার ভঙ্গিবিশেষ (রসকলি);
৪. কবিতা বা গানের চরণ।

[সং. √ কল্ + ই]।

কলি [ kali ] বি. চুনকাম, দেওয়ালে চুন দেওয়া।

[আ. কলী]।

কলী করা, কলি ধরানো, কলি ফেরানো–ক্রি. বি. চুনকাম করা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...