কচ

কচ [ kaca ] অব্য. তীক্ষ্ণ অস্ত্র দিয়ে নরম জিনিস কাটবার বা দাঁত দিয়ে কামড়াবার অনুকারধ্বনিবিশেষ।

কচকচ–অব্য. ক্রমাগত পেঁচিয়ে কাটবার চিবানোর শব্দবিশেষ।

কচকচানি, কচকচি–বি.
১. একটানা কচকচ শব্দ;
২. ঝগড়াঝাঁটি;
৩. তর্কবিতর্ক (আইনের কচকচি)।

কচকচে–বিণ. চিবানোর ফলে কচকচ শব্দ হয় এমন।

কচ [ kaca ] বি. দেবগুরু বৃহস্পতির পুত্র ও দৈত্যগুরু শুক্রাচার্যের শিষ্য।

[সং. √ কচ্ + অ]।

কচ [ kaca ] বি. চুল।

[সং. √ কচ্ + অ]।

কচ [ kaca৪. ] বি.
১. কলম ইত্যাদির সূক্ষ্মভাব, কত;
২. জমি ইমারত ইত্যাদির তেরচাভাবে বেরিয়ে-থাকা অংশ।

[ফা. কজ্]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post