কার

কার [ kāra ] কাহার -এর চলিত রূপ।

কার [ kāra ] বি. পাকানো সরু সুতো।

[ইং. cord]।

কার [ kāra ] বি. ফ্যাসাদ; ঝামেলা; সংকট (আচ্ছা কারে পড়েছি)।

[ফা. কার্]।

কার [ kāra ] বি.
১. যে করে; নির্মাতা, রচনাকারী;শিল্পী (স্বর্ণকার, মালাকার, রূপকার);
২. উক্তি, উচ্চারণ (জয়জয়কার, হুংকার);
৩. কার্য, ক্রিয়া (নমস্কার, আবিষ্কার);
৪. অক্ষর বা তার চিহ্ন (অ-কার, ও-কার)।

[সং. √ কৃ + অ]।

কার [ kāra ] -কের সম্বন্ধার্থ বাংলা প্রত্যয়বিশেষ (আজিকার, আজকের, আগেকার, ভিতরকার)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post