ঈষিকা

ঈষিকা, ঈষীকা [ īşikā, īşīkā ] বি. ১. হাতির চোখের গোলক; ২. তুলি, তুলিকা;  ৩. কাশতৃণ। [সং. √ ঈষ্ + ইক, ঈক + আ]।

ঈষা

ঈষা [ īşā ] বি. ১. লাঙলের দণ্ড;  ২. লাঙলের খাত, সীতা। [সং. √ ঈষ্ + অ + আ]।

ঈষদুষ্ণ

ঈষদুষ্ণ–বিণ. অল্প গরম, সামান্য গরম।

ঈষদুচ্চ

ঈষদুচ্চ–বিণ. সামান্য উঁচু বা চড়া (ঈষদুচ্চ কণ্ঠে বললেন)।

ঈষত্

ঈষত্ [ īşat ] বিণ. কিঞ্চিত্, একটুখানি, অল্প (ঈষদুষ্ণ, ঈষত্ বৃদ্ধি)। [সং. √ ঈষ্ + অত্]। বি. ঈষত্ত্ব। ঈষদুচ্চ–বিণ. সামান্য উঁচু বা চড়া (ঈষদুচ্চ কণ্ঠে বললেন)। ঈষদুষ্ণ–বিণ. অল্প গরম, সামান্য গরম। ঈষদূন–বিণ. একটু কম।

ঈষ

ঈষ [ īşa ] বি. লাঙলের (কাঠের তৈরি) দণ্ড। [< সং. ঈষা]।

ঈশ্বরোপাসনা

ঈশ্বরোপাসনা [ īśbarōpāsanā ] বি. ভগবানের আরাধনা। [সং. ঈশ্বর + উপাসনা]।

ঈশ্বরীয়

ঈশ্বরীয় [ īśbarīỷa ] বিণ. ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক।