হিন্দোলা

হিন্দোল, হিন্দোলা [ hindōla, hindōlā ] বি. ১ দোল, ঝুলন; ২ ঝুলনযাত্রা, দোলমঞ্চ; ৩ (সংগীতে) রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ হিন্দোল্ + অ]।

হিন্দোল

হিন্দোল, হিন্দোলা [ hindōla, hindōlā ] বি. ১ দোল, ঝুলন; ২ ঝুলনযাত্রা, দোলমঞ্চ; ৩ (সংগীতে) রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ হিন্দোল্ + অ]।

হিন্দি

হিন্দি [ hindi ] বি. উত্তর ভারতের ভাষাবিশেষ, বর্তমান ভারতের সরকারি ভাষা। [ফা.]।

হিন্তাল

হিন্তাল [ hintāla ] বি. হেঁতালগাছ, তালজাতীয় গাছবিশেষ। [সং. হীন্তাল]।

হিকমতে

হিকমতে বিণ. ১ ক্ষমতাশালী; ২ কর্মকুশল (হিকমতে কারিগর)। [আ.]।

হিকমত

হিকমত [ hika-mata ] বি. ১ ক্ষমতা; ২ কর্মকুশলতা। হিকমতে বিণ. ১ ক্ষমতাশালী; ২ কর্মকুশল (হিকমতে কারিগর)। [আ.]।

হিজড়া

হিজড়া, (কথ্য) হিজড়ে [ hijaḍ়ā, (kathya) hijaḍ়ē ] বি. ১ একই দেহে স্ত্রী ও পুং চিহ্নযুক্ত মানুষ বা অন্য প্রাণী, hermaphrodite; ২ ক্লীব, নপুংসক। [হি.]।

হিড়িক

হিড়িক [ hiḍ়ika ] বি. ১ হুজুগ (সাহেব সাজার হিড়িক); ২ ভিড়, হাঙ্গামা (পুজোর হিড়িক); ৩ চাপ, প্রাবল্য (কাজের হিড়িক)। [তু. ভিড়]।

হিড়হিড়

হিড়হিড় [ hiḍ়-hiḍ় ] বি. ১ গাড়িয়ে পড়ার ভঙ্গি বা শব্দ; ২ টেনে নিয়ে যাবার ভঙ্গি বা শব্দ (হিড়হিড় করে টানা)। [ধ্বন্যা.]।

হিজরা

হিজরি, হিজরা [ hijari, hijarā ] বি. হজরত মোহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় যাত্রার দিন (৬২২ খ্রিস্টাব্দ) থেকে গণিত চান্দ্র অব্দ। [আ. হিজ্রী]।