হিল্লিদিল্লি

হিল্লিদিল্লি [ hilli-dilli ] বি. কাছের ও দূরের নানা অনির্দিষ্ট জায়গা (সে এখন হিল্লিদিল্লি ঘুরে বেড়াচ্ছে)। [দিল্লি-হিল্লি সহচর শব্দ > হিল্লি-দিল্লি]।

হিরামন

হিরামন [ hirā-mana ] বি. শুকপাখি, তোতাপাখিবিশেষ। [রূপকথায় বর্ণিত পাখি-হি. হীরামন]।

হিমায়িত

হিমায়িত [ himāẏita ] বিণ. ১ হিমে অর্থাত্ বরফে পরিণত; ২ অত্যন্ত শীতল (‘করে হিমায়িত শবেরে শতায়ু’: সু. দ.)। [সং. হিম + ণিচ্ + ত]। হিমায়ন বি. শীতল করা।

হিরাকস

হিরাকস [ hirā-kasa ] বি. লোহার কষ বা উপরসবিশেষ। [ফা.]।

হিরণ্ময়

হিরণ্ময় [ hiraṇmaẏa ] বিণ. স্বর্ণনির্মিত; স্বর্ণবর্ণ; সোনালি। ☐ বি. ব্রহ্মা। [সং. হিরণ্য + (বিকার-অর্থে) ‘ময়’]।

হিয়া

হিয়া [ hiẏā ] বি. হৃদয় -এর কোমল রূপ (‘তবু হিয়া জুড়ন না গেল’)। [< প্রাকৃ. হিঅ]।

হিরণ

হিরণ [ hiraṇa ] বি. স্বর্ণ (হিরণবরন, হিরণপ্রভা)। [সং. √ হৃ + অন (নি.)]।

হিম্মত

হিম্মত [ himmata ] বি. ১ ক্ষমতা; ২ বীরত্ব, তেজ, সাহস (ওর সঙ্গে লড়তে পারবি? দেখি তোর হিম্মত কত?)। [আ. হিম্মত্]।

হিব্রু

হিব্রু [ hibru ] বি. ইহুদি জাতি; প্রাচীন ইহুদিদের ভাষা। [ইং. Hebrew]।