হেঁট

হেঁট [ hēn̐ṭa ] বিণ. ১ অবনত (মাথা হেঁট হওয়া); ২ আনত (হেঁটমুণ্ড); ৩ অবনতমস্তক (হেঁট হয়ে প্রণাম করা)। ☐ বি. তলদেশ (হেঁটে কাঁটা); নিম্নাঙ্গ (‘হেটে বস্ত্র’)। [পা. হেট্ঠা < সং. অধস্তাত্]।

হেঁসেল

হেঁশেল, হেঁসেল [ hēm̐śēla, hēm̐sēla ] বি. রান্নাঘর। [বাং. হাঁড়িশাল]।

হেঁশেল

হেঁশেল, হেঁসেল [ hēm̐śēla, hēm̐sēla ] বি. রান্নাঘর। [বাং. হাঁড়িশাল]।

হেঁয়ালি

হেঁয়ালি [ hēm̐ẏāli ] বি. প্রহেলিকা, সমস্যা, ধাঁধা (কথাটা হেঁয়ালির মতো শোনায়)। [সং. প্রহেলিকা]।

হেঁজিপেঁজি

হেঁজিপেঁজি [ hēn̐jipēn̐ji ] বিণ. তুচ্ছ, অখ্যাত, নগণ্য। [দেশি]।

হেঁচকি

হেঁচকি [ hēn̐caki ] বি. হিক্কা (হেঁচকি ওঠা)। [দেশি-তু. হেঁচকা]।

হেঁচকা

হেঁচকা [ hēn̐cakā ] বি. হঠাত্ সজোরে টান বা আকর্ষণ। ☐ বিণ. হঠাত্ সজোরে প্রযুক্ত (হেঁচকা টান)। [দেশি]।

হে

হে [ hē ] অব্য. সম্বোধনসূচক বা আহ্বানসূচক (হে প্রভু); কবিতার ছন্দের মাত্রা বজায় রাখবার জন্য পাদপূরণে ব্যবহৃত শব্দবিশেষ।

হৃষীকেশ

হৃষীকেশ [ hṛṣīkēśa ] বি. বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ। [সং. হৃষীক (ইন্দ্রিয়) + ঈশ]।

হৃষিত

হৃষিত [ hṛṣita ] বিণ. প্রীত, আনন্দিত, পুলকিত। [সং. √ হৃষ্ + ত]।