হ্যাদে

হেদে, হ্যাদে [ hēdē, hyādē ] সখীকে সম্বোধনসূচক, ওগো, ওলো (‘হ্যাদে গো নন্দরানী’: রবীন্দ্র)। [দেশি]।

হেদে

হেদে, হ্যাদে [ hēdē, hyādē ] সখীকে সম্বোধনসূচক, ওগো, ওলো (‘হ্যাদে গো নন্দরানী’: রবীন্দ্র)। [দেশি]।

হেনা

হেনা [ hēnā ] বি. মেহেদি (‘উঠল ফুটে হেনার মঞ্জরী’: রবীন্দ্র)। [আ. হিনা]।

হেন

হেন [ hēna ] বিণ. এমন, এরূপ; অনুরূপ (হেন লোক নেই যে শোনেনি, হেনকালে, এ-হেন)। [তু. মৈ. এহেন]।

হেথায়

হেথা, হেথায় [ hēthā, hēthāẏa ] ক্রি-বিণ. (কাব্যে বা গ্রা.) এইখানে, এখানে (হেথা-হোথা)। [পা. এত্থ < সং. অত্র]।

হেথা

হেথা, হেথায় [ hēthā, hēthāẏa ] ক্রি-বিণ. (কাব্যে বা গ্রা.) এইখানে, এখানে (হেথা-হোথা)। [পা. এত্থ < সং. অত্র]।

হেত্বাভাস

হেত্বাভাস [ hētbābhāsa ] বি. কু-তর্ক, আপাতদৃষ্টিতে সমর্থনযোগ্য বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা নয় এমন যুক্তি, fallacy (বি. প.)। [সং. হেতু + আভাস]।

হেডবাবু

হেডবাবু বি. অফিসের প্রধান কেরানি বা কর্মচারী।

হেড

হেড [ hēḍa ] বি. মাথা, বুদ্ধি (বেহে়ড)। ☐ বিণ. প্রধান (হেডপণ্ডিত, হেড অফিস)। [ইং. head]। হেডবাবু বি. অফিসের প্রধান কেরানি বা কর্মচারী।

হেঁসে

হেঁসে [ hēm̐sē ] বি. ১ হারবিশেষ; ২ কাস্তের মতো অস্ত্রবিশেষ, হাঁসিয়া। [বাং. হাঁস + ইয়া > এ]।