হেরা

হেরা [ hērā ] ক্রি. (কাব্যে) দেখা, নিরীক্ষণ করা (‘সমুখে ঐ হেরি পথ’, ‘হেরো আপন হৃদয়মাঝে’: রবীন্দ্র)। [দেশি]।

হেরফের

হেরফের [ hēra-phēra ] বি. অদলবদল; কম-বেশি, পরিবর্তন (দামের বা তারিখের হেরফের হওয়া)। [তু. হি. হের্ফের্]।

হেরম্ব

হেরম্ব [ hēramba ] বি. গণেশ। [সং. হে + রব + অ (ম্) আগম]।

হেয়তা

হেয়তা বি. ঘৃণ্যতা (পাপের হেয়তা)।

হেয়

হেয় [ hēẏa ] বিণ. ১ ত্যাজ্য; ২ অবজ্ঞার যোগ্য; তুচ্ছ; ৩ ঘৃণার্হ (হেয় জ্ঞান করা)। [সং. √ হা + য]। হেয়তা বি. ঘৃণ্যতা (পাপের হেয়তা)।

হেমন্ত

হেমন্ত [ hēmanta ] বি. ১ হিমঋতু (পৌষ ও মাঘ মাস); ২ (বাং.) শীতের পূর্ববর্তী ঋতু (কার্তিক ও অগ্রহায়ণ মাস)। [তু. হেমবন্ত]।

হেফাজত

হেপাজত, হেফাজত [ hēpā-jata, hēphā-jata ] বি. রক্ষণাবেক্ষণ, দায়িত্ব, তত্ত্বাবধান। [আ. হিফাজত্]।

হেপাজত

হেপাজত, হেফাজত [ hēpā-jata, hēphā-jata ] বি. রক্ষণাবেক্ষণ, দায়িত্ব, তত্ত্বাবধান। [আ. হিফাজত্]।

হেনস্থা

হেনস্তা, হেনস্থা [ hēnastā, hēnash়ā ] বি. (কথ্য) অবজ্ঞা (হেনস্তা করা); দুর্দশা, নাকাল অবস্হ়া (হেনস্হ়া হওয়া)। [সং. হীনাবস্হ়া]।

হেনস্তা

হেনস্তা, হেনস্থা [ hēnastā, hēnash়ā ] বি. (কথ্য) অবজ্ঞা (হেনস্তা করা); দুর্দশা, নাকাল অবস্হ়া (হেনস্হ়া হওয়া)। [সং. হীনাবস্হ়া]।