হৈয়ঙ্গবীন

হৈয়ঙ্গবীন [ haiẏaṅga-bīna ] বি. পূর্বদিনের দুধে তৈরি নবনীত বা ঘৃত; সদ্য তৈরি করা ঘি। [সং. হিয়ঙ্গু + অ + ঈন]।

হৈমবতী

হৈমবতী বিণ. (স্ত্রী.) ১ পার্বতী, দুর্গা; ২ গঙ্গা; ৩ শতদ্রু নদীর নামান্তর।

হৈমবত

হৈমবত [ haima-bata ] বিণ. হিমালয়সম্বন্ধীয়। ☐ বি. হিমালয়ের দক্ষিণে অবস্হ়িত ভারতবর্ষ। [সং. হিমবত্ + অ]। হৈমবতী বিণ. (স্ত্রী.) ১ পার্বতী, দুর্গা; ২ গঙ্গা; ৩ শতদ্রু নদীর নামান্তর।

হৈমন্তিক

হৈমন্তিক [ haimantika ] বিণ. হেমন্তকালীন; হেমন্তসম্বন্ধীয়। ☐ বি. আমন ধান। [সং. হেমন্ত + ইক]।

হৈমন্ত

হৈমন্ত [ haimanta ] বিণ. হেমন্তকালীন; হেমন্তসম্বন্ধীয়। ☐ বি. হেমন্ত ঋতু। [সং. হেমন্ত + অ]।

হেস্তনেস্ত

হেস্তনেস্ত [ hēsta-nēsta ] বি. শেষ নিষ্পত্তি বা মীমাংসা; ভালোমন্দ যাই হোক একটা সমাধান (মামলার হেস্তনেস্ত)। [ফা. হস্ত্ নীস্ত্]।

হেলিকপ্টার

হেলিকপ্টার [ hēli-kapṭāra ] বি. ডানাবিহীন এবং অনুভূমিকভাবে ঘুরন্ত ব্লেডযুক্ত আকাশযানবিশেষ। [ইং. helicopter]।

হেলমেট

হেলমেট [ hēla-mēṭa ] বি. মাথাকে আঘাত থেকে রক্ষা করার জন্য শক্ত আবরণবিশেষ, শিরস্ত্রাণ। [ইং. helmet]।

হেলদোল

হেলদোল [ hēla-dōla ] বি. বিকার, বিচলিত ভাব, উত্তেজনা (এত ঝামেলাতেও তার কোনো হেলদোল নেই)। [দেশি]।

হেরোয়িন

হেরোয়িন [ hērōẏina ] বি. মরফিন থেকে তৈরি অতি তীব্র মাদকবিশেষ। [ইং. heroin]।