হোঁদল

হোঁদল [ hōn̐dala ] বিণ. ভুঁড়িওয়ালা, নাদাপেটা। [দেশি]। হোঁদলকুতকুত বি. পেটমোটা ও ঘোর কৃষ্ণবর্ণ জানোয়ার বা তত্সদৃশ ব্যক্তি-দীনবন্ধু মিত্রের ‘নবীন তপস্বিনী’ নাটকের বর্ণনা থেকে।

হোগলা

হোগল, হোগলা [ hōgala, hōgalā ] বি. জলাভূমিজাত লম্বা ঈষত্ ত্রিকোণাকার ও চ্যাপটা উদ্ভিদবিশেষ (এর পাতা দিয়ে ঘরের বেড়া দেওয়া হয়)। [দেশি]।

হোগল

হোগল, হোগলা [ hōgala, hōgalā ] বি. জলাভূমিজাত লম্বা ঈষত্ ত্রিকোণাকার ও চ্যাপটা উদ্ভিদবিশেষ (এর পাতা দিয়ে ঘরের বেড়া দেওয়া হয়)। [দেশি]। হোগলকুঁড়ি, হোগলগুঁড়ি বি. হোগলাফুলের রেণু।

হোটেলওয়ালা

হোটেলওয়ালা বি. হোটেলের মালিক। স্ত্রী. হোটেলওয়ালি।

হোটেল

হোটেল [ hōṭēla ] বি. মূল্য দিয়ে যেখানে পান-ভোজন করা যায় এবং (কোথাও কোথাও) বাস করা যায়, পান্হশালা। [ইং. hotel]। হোটেলওয়ালা বি. হোটেলের মালিক। স্ত্রী. হোটেলওয়ালি।

হোতা

হোতা [ hōtā ] (-তৃ) বিণ. যজ্ঞকারী; বৈদিক যজ্ঞে ঋক্মন্ত্রের প্রযোক্তা। ☐ বি. যজ্ঞকারী পুরোহিত বা যজমান; (গৌণ অর্থে) ভালো কাজের উদযোক্তা (কর্মযজ্ঞে র প্রধান হোতা)। [সং. √ হু + তৃ]। বিণ. বি. (স্ত্রী.) হোত্রী।