হ হেদানো হেদানো ক্রি. (কথ্য) দৈহিক বা মানসিক কষ্টহেতু ব্যাকুলতা বা আলস্যের ভাব প্রকাশ করা (হেদিয়ে পড়া)। ☐ বি. উক্ত অর্থে।
হ হেদা হেদা [ hēdā ] ক্রি. হেদানো। [< সং. খেদ]। হেদানো ক্রি. (কথ্য) দৈহিক বা মানসিক কষ্টহেতু ব্যাকুলতা বা আলস্যের ভাব প্রকাশ করা (হেদিয়ে পড়া)। ☐ বি. উক্ত অর্থে।
হ হেলে হেলে১ [ hēlē১ ] বি. ১ বিষহীন ছোটো সাপবিশেষ; ২ সর্পাকৃতি হারবিশেষ। [দেশি]। হেলে২ [ hēlē২ ] বি. কৃষক (হেলে চাষি)। ☐ বিণ. হালে জোতায় হয় এমন (হেলে গোরু)। [সং. হাল বাং. ইয়া > এ]।
হ হিঞ্চে হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে [ hēlēñcā, hiñcā, hiñcē ] বি. তেতো স্বাদের জলজ শাকবিশেষ। [সং. হিলমোচিকা]।
হ হিঞ্চা হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে [ hēlēñcā, hiñcā, hiñcē ] বি. তেতো স্বাদের জলজ শাকবিশেষ। [সং. হিলমোচিকা]।
হ হেলেঞ্চা হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে [ hēlēñcā, hiñcā, hiñcē ] বি. তেতো স্বাদের জলজ শাকবিশেষ। [সং. হিলমোচিকা]।
হ হৈম হৈম১ [ haima১ ] বিণ. ১ স্বর্ণময়, স্বর্ণনির্মিত; ২ স্বর্ণসম্বন্ধীয়। [সং. হেমন্ + অ]। হৈম২ [ haima২ ] বিণ. হিমসম্বন্ধীয়। [সং. হিম + অ]।
হ হোঁচট হোঁচট [ hōn̐caṭa ] বি. চলার সময় হঠাত্ কিছুতে পায়ে ধাক্কা লাগা বা ধাক্কা খেয়ে পতনোম্মুখ হওয়া; উচট। [সং. উচ্চাটন, তু. হি. উচক্না]।
হ হোঁদলকুতকুত হোঁদলকুতকুত বি. পেটমোটা ও ঘোর কৃষ্ণবর্ণ জানোয়ার বা তত্সদৃশ ব্যক্তি-দীনবন্ধু মিত্রের ‘নবীন তপস্বিনী’ নাটকের বর্ণনা থেকে।